সিল্কসিটিনিউজ ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল-মালিকি বলেন, হুতিদের উৎক্ষেপণ করা একটি ড্রোন ধ্বংস করেছে সৌদি আকাশ প্রতিরক্ষা বাহিনী। তবে এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য তিনি জানাননি।
এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, দেশটির পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূল লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করেছে তারা।
সৌদি আরবের পশ্চিমাঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো অবস্থিত।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুতি যোদ্ধারা সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনার পাশাপাশি বিমানবন্দর ও সামরিক স্থাপনাগুলোতেও হামলা চালিয়েছে। ফলে দেশটির নিরাপত্তা ও জ্বালানি অবকাঠামো নিয়ে উদ্বেগ বাড়ছে।










