সদ্য প্রকাশিত
১৫ বছরেই অধিনায়ক, টি-টোয়েন্টিতে সূর্যবংশীর ইতিহাস ভারতে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার ইথিওপিয়ার সংঘাত ছড়াল কেনিয়ায়, নিহত ২ পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তিকে পুঁজি করছে ইরান রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু, ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য রাজশাহীতে লোকাল ফুটবল লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ইরান কিং রাজশাহীতে সালাফি সম্মেলনে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গুরুত্ব শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী অপরিকল্পিত কীটনাশক ব্যবহার বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি
জাতীয়

শ্রমিক অসন্তোষে জরুরি বৈঠকে পোশাক কারখানার মালিকরা

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
শ্রমিক অসন্তোষে জরুরি বৈঠকে পোশাক কারখানার মালিকরা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে করণীয় ঠিক করতে জরুরি আলোচনায় বসেছেন পোশাকশিল্পের উদ্যোক্তারা। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার পর রাজধানীর উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে শুরু হওয়া সভায় প্রায় ২০০ কারখানার মালিক যোগ দিয়েছেন।

সংশ্লিষ্টদের ভাষ্য, সাভার ও গাজীপুরসহ কয়েকটি শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মবিরতিতে উৎপাদন ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতিতে অনেক মালিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের পক্ষে মত দিচ্ছেন। সভা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এর মধ্যে সাভারের ৫০টি কারখানা শ্রম আইনে বন্ধ করা হয়েছে।

সভার সিদ্ধান্ত জানাতে বিকেলে সংবাদ সম্মেলন করবে বিজিএমইএ।