সিল্কসিটিনিউজ ডেস্ক:
গত দেড় দশকে চাঁদাবাজ, বখাটে ও কর্মহীনরা দেশের রাজনীতিকে পরিচালনা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, এ অবস্থার পরিবর্তন করতে তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে।
আজ বুধবার বাংলা একাডেমিতে আইআইডি আয়োজিত তারুণ্যের ইশতেহার শীর্ষক মক পার্লামেন্টে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘সমাজের সামগ্রিক পরিবর্তনের জন্য রাজনৈতিক কাঠামোর বিকল্প নেই। কিন্তু বিগত সময়ে তা কলুষিত হয়েছে। এ অবস্থার উত্তরণ ঘটাতে হবে।
’ফ্যাসিস্ট শক্তি ভারত থেকে উঁকি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘চব্বিশের রক্তের দাগ এখনো শুকায়নি। বিচার কার্যক্রমও শেষ হয়নি। কিন্তু ফ্যাসিস্টরা সন্ত্রাসী কার্যক্রম করছে।’
এ সময় মতভেদ থাকলেও দেশের প্রশ্নে চব্বিশের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ডেপুটি স্পিকার।









