সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
রাজশাহী

রাজশাহীতে ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবর্ষ উদযাপন, বসতভিটা সংরক্ষণের দাবি

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৬৩ মিনিট পড়া
রাজশাহীতে ঋত্বিক ঘটকের ১০১তম জন্মবর্ষ উদযাপন, বসতভিটা সংরক্ষণের দাবি

নিজস্ব প্রতিবেদক:

উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবর্ষ উদযাপন করা হয়েছে রাজশাহীতে। বুধবার (৪ নভেম্বর) নগরের তাঁর পৈতৃক বসতভিটায় নানা আয়োজনে দিনটি পালন করা হয়। একই সঙ্গে বসতভিটার অবশিষ্ট অংশ সংরক্ষণ এবং সেখানে ঋত্বিকের নামে চলচ্চিত্রকেন্দ্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা।

প্রতিবছরের মতো এবারও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি এ আয়োজন করে। ঋত্বিকের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় সংগীত ও গণসংগীত পরিবেশন, প্রদীপ প্রজ্বালন, আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানস্থলটি ঋত্বিকের পৈতৃক বসতভিটা, যার একাংশে বর্তমানে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অবস্থিত।মানচিত্র দেখুন

বরেন্দ্র ইয়ুথ ফোরামের সদস্য রিয়া করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঋত্বিকের ১০১তম জন্মবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মাহমুদ হোসেন মাসুদ। স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্যসচিব ও বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান। জাতীয় সংগীত ও গণসংগীত পরিবেশন করে খেলাঘর আসর রাজশাহী।

আলোচনায় অংশ নেন নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. শিখা সরকার, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল কিবরিয়া, জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সল, ডিরেক্টরস অ্যান্ড অ্যাক্টরস গিল্ডের সভাপতি ওয়ালিউর রহমান বাবু এবং সেলুলয়েড ফিল্ম সোসাইটির সভাপতি সীমা আক্তারসহ অন্যরা।মানচিত্র দেখুন

বক্তারা বলেন, বাংলা ভাষার চলচ্চিত্রে ঋত্বিক কুমার ঘটক এক অনন্য নাম। তাঁর হাত ধরে বাংলা চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ মর্যাদা পেয়েছে। ‘সুবর্ণরেখা’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘অযান্ত্রিক’ ও ‘তিতাস একটি নদীর নাম’-এর মতো চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের অমূল্য সম্পদ। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে তাঁর চলচ্চিত্র পাঠ্য হিসেবেও পড়ানো হয়।

বক্তারা আরও বলেন, ১৯২৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এই প্রখ্যাত চলচ্চিত্রকার। অথচ ২০২৪ সালের ৬ আগস্ট তাঁর পৈতৃক বসতভিটার একটি অংশ ভেঙে ফেলা হয়। তাঁরা এ ঘটনাকে সাংস্কৃতিক ঐতিহ্যের অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে এর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানচিত্র দেখুন

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, বসতভিটা ভাঙার ঘটনার তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করা, অবশিষ্ট ০.১৬০৩ একর জমি সংরক্ষণ এবং সেখানে চলচ্চিত্রকেন্দ্র প্রতিষ্ঠার জন্য জমিটি অবমুক্ত করা।

তাঁরা জানান, রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ সাবেক সামরিক শাসক এরশাদের শাসনামলে ১৯৮৭-৮৮ সালের দিকে জমিটি ইজারা পায়। ওই ইজারা পুনর্বিবেচনা করে প্রয়োজনে বাতিল এবং জেলা প্রশাসনের মাধ্যমে জমিটি সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।মানচিত্র দেখুন

অংশগ্রহণকারীদের প্রস্তাব অনুযায়ী, সংরক্ষিত জমিতে ভবিষ্যতে নির্মাণ করা হবে বহুতল ‘ঋত্বিক কমপ্লেক্স’। সেখানে প্রতিষ্ঠা করা হবে ‘ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র’ ও ‘ঋত্বিক ফিল্ম ইনস্টিটিউট’। চলচ্চিত্রবিষয়ক শিক্ষা ও প্রশিক্ষণের পাশাপাশি কমপ্লেক্সে থাকবে ঋত্বিক সংগ্রহশালা, সাংস্কৃতিক জাদুঘর, স্টুডিও, সেমিনার হল, সিনেপ্লেক্স, প্রদর্শনী গ্যালারি, বিভিন্ন ধরনের গবেষণাগার ও গ্রন্থাগার। চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক কর্মীদের জন্যও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা রাখার প্রস্তাব দিয়েছেন তাঁরা।