জাতীয়

আবারও প্রেমের টানে চীন থেকে হিলিতে

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আবারও প্রেমের টানে চীন থেকে দিনাজপুরের হিলিতে এসেছেন এক চীনা নাগরিক। বাংলাদেশি তরুণী রাইসা আক্তারের (২১) প্রেমের টানে পংফং (৩৭) নামে ওই নাগরিক বাংলাদেশে আসেন।

পরে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম ধারণ করেন তিনি। এরপর রাইসাকে বিয়ে করে স্ত্রীকে নিয়ে হিলিতে শ্বশুরবাড়িতে এসেছেন। 

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাকিমপুর (হিলি) পৌরসভার মাঠপাড়া এলাকায় রাইসার বাড়িতে নবদম্পতি পৌঁছালে বিষয়টি জানাজানি হয়। চীনা এই নাগরিককে একনজর দেখতে রাইসার বাড়িতে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।

 

পরিবার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন পংফং। পরে গাজীপুর আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করে মোহাম্মদ আলী নাম ধারণ করেন তিনি। এরপর রাইসাকে বিয়ে করেন। বিয়ের পর বৃহস্পতিবার রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে হিলিতে শ্বশুরবাড়িতে আসেন তিনি।

নবদম্পতিকে ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। দূরদেশ থেকে এসে বাংলাদেশি তরুণীকে বিয়ে করায় তাদের দেখতে রাইসার বাড়িতে ভিড় করছেন অনেকে।