পাবনা জেলা প্রতিনিধি :
পাবনা জেলার ফরিদপুর উপজেলার ডেমরা ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডেমরা হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকাল ৩ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবগঠিত এডহক কমিটির সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার, অভিভাবক সদস্য মোঃ আরিফুর ইসলাম এবং শিক্ষক প্রতিনিধি মোঃ মনসুর আলমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব এ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার বলেন, “বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে এডহক কমিটি আন্তরিকভাবে কাজ করবে। একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু ভবন ও অবকাঠামো দিয়ে এগিয়ে যায় না; শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠানের প্রকৃত উন্নয়ন সম্ভব। তাই সকলের সহযোগিতা নিয়ে হাজী জয়েন উল্লাহ উচ্চ বিদ্যালয়কে আরও এগিয়ে নিতে আমরা কাজ করতে চাই।” তিনি আরও বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নৈতিক শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমের প্রতি গুরুত্ব দেওয়া হবে। বিদ্যালয়ের বিদ্যমান সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

সভায় উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি ও সাংবাদিক এনামুল হক। উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় সাংবাদিকবৃন্দরা, ডেমরা ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র নেতৃবৃন্দরা, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দরা, বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দরা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
বক্তারা নবগঠিত এডহক কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা। এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পরে নবগঠিত কমিটির সভাপতি, অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ খালেক এর মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।









