সিল্কসিটিনিউজ ডেস্ক :
ভারতের আসামে এক সহকর্মীর গুলিতে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে কামরূপ জেলার আসাম-মেঘালয় সীমান্তে নবগঠিত একটি আন্ত রাজ্য সীমান্ত চৌকিতে এ ঘটনা ঘটে।
টেলিগ্রাফ অনলাইন নিউজের এক প্রতিবেদনে কর্মকর্তারা জানান, বোকো থানার আওতাধীন গামেরিমুরা সীমান্ত চৌকিতে বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, অভিযুক্ত কনস্টেবল চিরঞ্জীব চৌধুরী তার একে-৪৭ রাইফেল থেকে গুলি চালালে ঘটনাস্থলেই দুই সহকর্মী নিহত হন। নিহত দুজন হলেন গামেরিমুরা চৌকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইন্দ্রজিৎ বোরা এবং কনস্টেবল ফজরুল আলী।
খবর পেয়ে বোকো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্না পাচানি পুলিশের একটি দল নিয়ে ঘটনাস্থলে ছুটে যান।
তিনি বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।









