সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
অপরাধ ও দুর্নীতি

কচুপাতা কাটা নিয়ে তর্ক, বালতি দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা

নিউজ ডেস্ক১৬ আগস্ট ২০২৬১ মিনিট পড়া
কচুপাতা কাটা নিয়ে তর্ক, বালতি দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফেনীর ছাগলনাইয়ায় কচুর পাতা কাটা নিয়ে তর্কের জেরে সালেহ আহমদ (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের বক্কর ড্রাইভারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমদ ওই বাড়ির মৃত মৌলভী আলী আহমদের ছেলে। অভিযুক্ত দুলাল একই বাড়ির বক্কর ড্রাইভারের ছেলে।

স্থানীয়রা জানান, আসরের নামাজ পড়ে সালেহ আহমদ বাড়ির পেছনে জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় ভুলবশত একই বাড়ির দুলালের কচুগাছের দুটি পাতা কেটে ফেলেন।

বিষয়টি নিয়ে দুলালের সঙ্গে তার বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দুলাল বালতি দিয়ে সালেহ আহমদকে পিটিয়ে আহত করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের স্বজন রিপন জানান, জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে দুলালের সঙ্গে সালেহ আহমদের বিরোধ চলছিল।

এরই জেরে কচুপাতা কাটার ঘটনাকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়। খবর পেয়ে রাতেই পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ছাগলনাইয়া থানায় নিয়ে আসে।
এ বিষয়ে অভিযুক্ত দুলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ছাগলনাইয়া থানার পুলিশ পরিদর্শক মো. আবু তাহের জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।