সিল্কসিটিনিউজ ডেস্ক:
মানুষ যতই পাপ করুক না কেন, আল্লাহ তায়ালার রহমতের দরজা কখনো বন্ধ হয় না। বান্দা যখন আন্তরিকতার সঙ্গে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাকে ভালোবাসেন এবং তার জন্য রহমত, মাগফিরাত ও জান্নাতের পথ খুলে দেন।
এমনই এক মহিমান্বিত দোয়া হলো সাইয়্যিদুল ইস্তিগফার, যা ইস্তিগফারের সেরা দোয়া। তা হলো-
اللَّهُمَّ أَنْتَ رَبِّي، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَىٰ عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি ওয়া আনা আবুদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু, আউজুু বিকা মিন শাররি মা সানাতু, আবুুউ লাকা বিনিমাতিকা আলাইয়্যা, ওয়া আবুুউ লাকা বিজামবি ফাগফির লি, ফাইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লাহ আনতা।’
অর্থ : ‘হে আল্লাহ, আপনি আমার রব। আপনি ছাড়া আর কোনো উপাস্য নেই।
আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার বান্দা। আমি সাধ্যানুযায়ী আপনার প্রতি কৃত ওয়াদা রক্ষার চেষ্টা করছি। আপনাকে দেওয়া প্রতিশ্রুতির অধীনে থাকার চেষ্টা করছি।
আমার মন্দ কর্মের ব্যাপারে আপনার আশ্রয় চাই। আমার প্রতি আপনার নেয়ামতের কথা অকুণ্ঠচিত্তে স্মরণ করছি। আমার পাপের কথাও স্বীকার করছি। আমাকে ক্ষমা করুন। কেননা আপনি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না।
’
হাদিস : মহানবী (সা.) বলেন, কেউ যদি দৃঢ়বিশ্বাস ও আন্তরিকতার সঙ্গে সকাল-সন্ধ্যায় এটি পাঠ করে এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তবে সে জান্নাতিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। (সহিহ বুখারি, হাদিস নম্বর : ৬৩০৬)









