লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে পুলিশ সদস্যদের সরকারি পোশাক ও আনুষঙ্গিক সামগ্রীর সঠিক প্রাপ্তি এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করতে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই (রবিবার) সকাল ৯টায় লালপুর থানা চত্বরে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে লালপুর থানা, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্র এবং ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্সরা অংশগ্রহণ করেন। সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়।

এ সময় লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) এবং ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ (আইসি) অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্যারেড পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার, লালপুর থানার অফিসার ও ফোর্সদের কিট সামগ্রী (পোশাক ও অন্যান্য সরঞ্জাম) পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন। তিনি পুলিশ সদস্যদের সরকারি কিটের সঠিক রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা এবং পেশাদারিত্বের সাথে তা ব্যবহারের তাগিদ দেন।
এ সময় থানার হল রুমে অফিসার ও ফোর্সদের সার্বিক কল্যাণ নিশ্চিতকল্পে একটি ‘মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
সভায় লালপুর থানার বিটভিত্তিক কর্মকর্তাদের থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল, জুয়া ও চুরি-ডাকাতি রোধসহ জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে বিট অফিসারদের কঠোর নির্দেশনা প্রদান করা হয়।









