সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
খেলা

৪ বলে ৪ ছক্কা সাইফউদ্দিনের, জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০২৬২ মিনিট পড়া
৪ বলে ৪ ছক্কা সাইফউদ্দিনের, জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

সিল্কসিটিনিউজ ডেস্ক:
মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটিং সামর্থ্য নিয়ে কারো মনে সন্দেহ ছিল না। কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে নামলেই নিজেকে যথাসময়ে মেলে ধরতে পারলেন না।

তবে সাইফউদ্দিনের আজকের ‘ক্যামিও’ নিশ্চিতভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের দিকে হেলে দিল। ইনিংসের শেষ ওভার করতে এলেন ব্র্যাড ইভান্স। জিম্বাবুয়ের এই পেসারের প্রথম ৪ বলে ৪ ছক্কা মারলেন সাইফউদ্দিন।

২১ রানের ব্যবধানে ৫ উইকেট হারানোর পর যখন মনে হচ্ছিল, ১৭০ ছোঁয়াই বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়বে; সেখানে সাইফউদ্দিনের বিধ্বংসী ব্যাটিংয়ে (১০ বলে অপরাজিত ৩১) জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।

জিম্বাবুয়ের ফিল্ডাররা আজ সাতটি ক্যাচ ছেড়েছেন। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বুধবার (১৫ জুলাই) কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের কাচে ৩২ রানে হেরে যায় বাংলাদেশ। ফলে একই মাঠে আজ দ্বিতীয় ম্যাচ সফরকারীদের জন্য হয়ে দাঁড়িয়েছে সিরিজে টিকে থাকার লড়াই।

প্রথম ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হলেও আজ আগে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান ও সাইফ হাসান উড়ন্ত শুরু এনে দেন।

দুই ওপেনারই ফিফটি করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।
openers
বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান ফিফটি পেয়েছেন। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট
তবে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা ও পেসার রিচার্ড এনগারাভার দারুণ বোলিংয়ে হঠাৎই ১২০/০ থেকে ১৪১/৫-এর দলে পরিণত হয় বাংলাদেশ।

তবে ষষ্ঠ উইকেটে ইয়াসির আলী রাব্বি ও সাইফউদ্দিন মাত্র ১৯ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিতে পারে বাংলাদেশ।

অবশ্য এতে জিম্বাবুয়েন ফিল্ডারদের ‘মাখন মাখানো হাতেরও’ অবদান আছে।

একটি-দুটি নয়; সাত-সাতটি ক্যাচ ছেড়েছে সিকান্দার রাজার দল।