সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

খামেনির মতো ইরানি নেতাদের হত্যার হুমকি ইসরাইল

নিউজ ডেস্ক৬ জুলাই ২০২৬১ মিনিট পড়া
খামেনির মতো ইরানি নেতাদের হত্যার হুমকি ইসরাইল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইরানি নেতাদের হত্যার হুমকি দিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তার দাবি, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলকে ধ্বংসের পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছিলেন, এ কারণে তাকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করলে যে কোনো ইরানি নেতাকেও হত্যা করা হবে বলে হুমকি দেন তিনি।

 

তেহরানে খামেনির চলমান শোক র‌্যালিকে কেন্দ্র করে কাটজ এসব মন্তব্য করেন বলে জানিয়েছে ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৩।

 

তিনি আরও বলেন, ‘যে কোনো সময় এবং যে কোনো হুমকির বিরুদ্ধে নিজেদের রক্ষায় ইসরাইল প্রস্তুত আছে।’

এর আগে কাটজ দাবি করেছিলেন, আলী খামেনির ছেলে ও উত্তরসূরি হিসেবে উল্লেখ করা মোজতবা খামেনি ‘হত্যার লক্ষ্যবস্তু’ হয়েছেন। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব হলো তেল আবিবকে নিয়ন্ত্রণে রাখা।

তিনি সতর্ক করে বলেন, ইরানের জনগণ বা নেতৃত্বের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাব তাৎক্ষণিক ও শক্তভাবে দেওয়া হবে।

তথ্যসূত্র: আল জাজিরা