সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

বিদায়ে আবেগাপ্লুত স্টারমার, হতে চান সেরা স্বামী ও পিতা

নিউজ ডেস্ক২২ জুন ২০২৬১ মিনিট পড়া
বিদায়ে আবেগাপ্লুত স্টারমার, হতে চান সেরা স্বামী ও পিতা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের গুঞ্জন ছিল কয়েক দিন ধরেই। বিশেষ করে লেবার পার্টিতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম একটি আসনের উপনির্বাচনে জিতে পার্লামেন্টে ফিরে আসার পর স্টারমারের ওপর চাপ বাড়তে থাকে।

২০২৪ সালের নির্বাচনে ভূমিধস জয় দিয়ে লেবার পার্টিকে ক্ষমতায় আনার মাত্র দুই বছরের মধ্যেই ডাউনিং স্ট্রিট ছাড়তে হচ্ছে তাকে। আর যুক্তরাজ্য সাত বছরে পেতে যাচ্ছে ষষ্ঠ প্রধানমন্ত্রী।

সোমবার স্ত্রী ভিক্টোরিয়া স্টারমারকে সঙ্গে নিয়ে ১০ ডাউনিং স্ট্রিট থেকে বেরিয়ে পদত্যাগের ঘোষণা দেন কিয়ার। ঘোষণার শেষ দিকে তার গলা ধরে আসে, চোখ ছিল অশ্রুসজল।

স্ত্রী ভিক্টোরিয়া স্টারমারকে ধন্যবাদ দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কিয়ার, ‘সুখে-দুঃখে অটল ভরসা হয়ে সে (ভিক্টোরিয়া) আমার পাশে ছিল।’
তিনি বলেন, ‘দেশের সবচেয়ে বড় চাকরি ছেড়ে এখন আমি আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চাই। আমি আমার অসাধারণ সঙ্গী ভিক্টোরিয়ার পাশে থেকে সেরা স্বামী হতে চাই।’

জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে স্টারমার ভুলে যাননি তার দুই সন্তানকেও, ‘একই সঙ্গে আমি সেরা পিতাও হতে চাই।

তারাই আমার গর্ব এবং আনন্দ।’