নিজস্ব প্রতিবেদক,নওগাঁ:
নওগাঁর নিয়ামতপুরে সামান্য জমি নিয়ে সংঘর্ষ, রাতের অন্ধকারে সংখ্যা লঘু পরিবারের বাড়ীতে প্রতিপক্ষের হামলা, প্রতিমা ভাংচুর করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ১টায় সামান্য জমি নিয়ে উপজেলার হাজিনগর ইউনিয়নের শাংগৈল গ্রামের মৃত- কৃষ্ট দাসের ছেলে নারায়ন দাসের জমি নিয়ে জংলুর ছেলে সুধীর গং এর মধ্যে মারামারি হয়। তারই জের ধরে জংলুর ছেলে সুধীর, সাইফুদ্দিন প্রধানের ছেলে আবু বক্কর সিদ্দিক, মৃত- মোবারকের ছেলে খাইরুল ইসলাম ও ইজ্জল এর ছেলে আব্দুর রাজ্জাক হাসুয়া, খড়গ ও বাঁশ নিয়ে নারায়ন দাসের বাড়ীতে রাতের অন্ধকারে সন্ধ্যা ৭টায় থেকে থেমে থেমে সারা রাত হামলা চালায় ও ভাংচুর করে। তারা পার্শ্ববর্তী মন্দিরেও হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে।
এ বিষয়ে নারায়ন দাসের স্ত্রী শুকুর মনি সিল্কসিটি নিউজকে বলেন, মঙ্গলবার বেলা ১টার সময় আমাদের ক্রয়কৃত সম্পত্তির উপর রাখা মাটি পার্শ্ববর্তী জমিতে বসবাসরত জংলু তার ছেলে সুধীর ও কুকিলরা নিয়ে যাওয়ার সংবাদ পেলে আমার স্বামী ও ছেলেরা সেখানে যায়। সেখানে গেলে সুধীর আমার স্বামী ও ছেলেদের উপর মারমুখী হয় এবং কেটে ফেলার হুমকি দেয়। তখন আমার স্বামী ও ছেলেরা সেখান থেকে চলে আসে। হঠাৎ রাতের অন্ধকারে তারা আমাদের বাড়ীতে হামলা চায় এবং প্রতিমা ভাংগে।

প্রত্যক্ষদর্শী নারায়ন দাসের ছেলে নন্দকুমারের স্ত্রী রূপালী এ প্রতিবেদককে বলেন, মঙ্গলবার বেলা ১টায় যখন আমার শ্বশুড় নারায়ন দাস স্বামী নন্দকুমার ও দেবর সেখানে যায় তখন সাপাহার থেকে পালিয়ে আসা মহিন্দ্র, জংলু ও তার দুই ছেলে সুধীর ও কুকিল অকথ্য ভাষায় গালিগালাজ করে, সুধীর হাসুয়া নিয়ে কাটতে ছুটে আসে। এ পর্যায়ে সুধীরের ফুফু মেরকী মোটা লাঠি দিয়ে নারায়ন দাসকে আঘাত করে। সাথে সাথে সুধীর বড় মোটা বাঁশ দ্বারা আমাদের উপর আঘাত করতে গেলে আমাদের সামনে থাকা তার ভাই কুকিলে মাথায় আঘাত লেগে মারাত্মকভাবে আহত হয়।
কিন্তু হঠাৎ রাতের অন্ধকারে সুধীর, খাইরুল, আবু বক্কর সিদ্দিক ও রাজ্জাকরা আমাদের বাড়ীতে হামলা চালায়।
তিনি বলেন, আমার হাত ধরে টানাটানি করে জঘন্য ভাষায় গালিগালাজ করে। আমরা পালিয়ে গেলে আমাদের চুলা, হাড়ি, পাতিল ভাংচুর করে, কাঁসার থালা, গ্লাস চুরি করে নিয়ে যায়। খাইরুল নেশাগ্রস্থ অবস্থায় থেকে বলে, শালাদের মন্দিরও ভেংগে ফেল। তারা প্রতিমা ভেংগে আমাদের জমিতে আম ধরা পাঁচটি আম গাছ কেটে ফেলে। তারা প্রায় সারা রাত থেমে থেমে আমাদের বাড়ীতে হামলা চালায়।
এ বিষয়ে অফিসার ইন চার্জ রফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে। আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।
স/শ










