সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার দাবি ইরানের

নিউজ ডেস্ক৩ জুন ২০২৬২ মিনিট পড়া
মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে হামলার দাবি ইরানের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পারস্য উপসাগর ঘিরে উত্তেজনা নতুন করে বেড়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরসহ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি বুধবার যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর, একটি বিমানঘাঁটি এবং একটি আঞ্চলিক দেশের সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালায়। এই হামলা ছিল পরিকল্পিত পাল্টা জবাব—এমনটাই দাবি করেছে তারা।

আইআরজিসির বক্তব্য অনুযায়ী, কেশম দ্বীপের দক্ষিণে ইরানের একটি যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্র হামলা চালায়। সেই ঘটনার পরপরই প্রতিশোধ হিসেবে এ আক্রমণ পরিচালনা করা হয়।

এ ছাড়া ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা ‘পানায়া’ নামের একটি জাহাজেও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে। ইরান বলছে, হরমুজ প্রণালির কাছে একটি ইরানি তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলায় জাহাজটির ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ঘটনার জবাব হিসেবেই এই জাহাজকে লক্ষ্য করা হয়েছে।

ইরানি গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি কঠোর ভাষায় সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালির নিরাপত্তা নষ্ট করার যেকোনো প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ‘চড়া মূল্য’ দিতে হবে।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বিশ্বের তেল ও তরল গ্যাসের বড় একটি অংশ এই পথ দিয়ে পরিবহন হয়। দীর্ঘদিন ধরে প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

তবে ইরানের হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন