সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
চাকরি

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

নিউজ ডেস্ক২০ মে ২০২৬২ মিনিট পড়া
ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্যাংক এশিয়া পিএলসি’ জনবল নিয়োগ করা হবে। ব্যাংকটির শাখা ও করপোরেট অফিসের জন্য ‘ট্রেইনি অফিসার’ পদে তরুণ ও গতিশীল প্রার্থী খুঁজছে। আগ্রহী প্রার্থীরা ৩১ মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ—

পদের নাম: ট্রেইনি অফিসার।

পদসংখ্যা: নির্দিষ্ট নয় (যোগ্যতাসাপেক্ষ)।

কাজের ধরন: ফুল টাইম (অফিসুভিত্তিক)।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।

আবেদনের যোগ্যতা ও বয়স—

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে শিক্ষাজীবনের স্নাতক ও স্নাতকোত্তর—উভয় পর্যায়েই সিজিপিএ ৪.০০-এর স্কেলে ন্যূনতম ২.৫০ থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৫.০০-এর স্কেলে ৩.০০ থাকতে হবে। (ও এবং এ লেভেলের ক্ষেত্রে সমমানের ফল)।

৩১ মে ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ২১ থেকে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। কম্পিউটারে (এমএস অফিস) দক্ষতার পাশাপাশি উৎপাদনশীলতা ও সৃজনশীল কাজের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলস ব্যবহারের ক্ষমতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।

প্রধান দায়িত্বসমূহ—

নির্বাচিত কর্মীদের ব্যাংকের শাখা বা করপোরেট অফিসের নির্ধারিত ডেস্ক থেকে গ্রাহকদের মানসম্মত সেবা প্রদান করতে হবে। এ ছাড়া ব্যাংকের ঋণ, আমানত ও অন্যান্য ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন এবং ব্যাংকিং নিয়মকানুন মেনে সময়মতো প্রতিবেদন তৈরি ও দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হবে।

আবেদনপ্রক্রিয়া

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের বিডিজবস পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা কোনো হার্ড কপি (জীবনবৃত্তান্ত) ব্যাংকে জমা নেওয়া হবে না।

আবেদনের শেষ সময়

আগ্রহী প্রার্থীরা ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।

 

সূত্র: যুগান্তর