নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছীতে প্রকাশ্যে মাদক সেবনের দায়ে এক যুবককে ৪ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি উপজেলার ভান্ডারপুর বাজারে এই অভিযান পরিচালনা করেন।

সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ভান্ডারপুর বাজারে স্থানীয় রেজাউল হোসেন নামে এক যুবক প্রকাশ্যে মাদক সেবন করে আসছে। এতে স্থানীয় সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে। আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার প্রশাসন অভিযান চালিয়ে ভান্ডারপুর বাজার থেকে রেজাউলকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের জেল দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, মাদক সেবন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।









