সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
কৃষি

নবীগঞ্জে অতিবৃষ্টিতে হাওরে তলিয়ে গেছে ৪০০ হেক্টর পাকা ফসল

নিউজ ডেস্ক২৮ এপ্রিল ২০২৬২ মিনিট পড়া
নবীগঞ্জে অতিবৃষ্টিতে হাওরে তলিয়ে গেছে ৪০০ হেক্টর পাকা ফসল

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাওরাঞ্চলে গত দুই দিনের অব্যাহত ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলে কৃষকের ৪০০ হেক্টর পাকা ফসল পানির নিচে তলিয়ে গেছে।

কৃষকরা জানান, টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা তৈরি হয়ে আগাম বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে হাওর এলাকার পাশাপাশি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাকা বোরো ধান ঘরে তুলতে না পারায় অনেক কৃষক চরম বিপাকে পড়েছেন।

নবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলার ২৭ হাজার ৩৫৫ হেক্টর হাওর এলাকায় ধান চাষ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬৭ শতাংশ ধান কাটা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, গত দুই দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে সোমবার রাত থেকে দ্রুত উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে গুঙ্গিয়াজুড়ি ও মকার হাওরসহ বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ বোরো ধান তলিয়ে গেছে।

গুঙ্গিয়াজুড়ি হাওরের কৃষক আব্দুল কাহার চৌধুরী বলেন, ‘ধান কাটার সময় হাওরের ফসল তলিয়ে গেছে। অনেক কৃষক ঋণ নিয়ে চাষ করেছেন, এখন তারা কিভাবে ঋণ পরিশোধ করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।’

মকার হাওরের কৃষক জুনেদ মিয়া বলেন, ‘ঋণ করে বোরো চাষ করেছিলাম, কিন্তু হঠাৎ বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। আমাদের বড় ক্ষতি হয়ে গেল।

’
এদিকে নবীগঞ্জ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুল হক মনি বলেন, গত দুই থেকে তিন দিনের মুষলধারে বৃষ্টির কারণে হাওরের প্রায় ৪০০ হেক্টর পাকা বোরো ধান পানির নিচে তলিয়ে গেছে।