সদ্য প্রকাশিত
১৫ বছরেই অধিনায়ক, টি-টোয়েন্টিতে সূর্যবংশীর ইতিহাস ভারতে অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার ইথিওপিয়ার সংঘাত ছড়াল কেনিয়ায়, নিহত ২ পাকিস্তানি গোয়েন্দার নগ্ন ছবির বিনিময়ে সামরিক গোপন তথ্য ফাঁস করলেন ভারতীয় সেনা কর্মকর্তা জব্দ করা মার্কিন অস্ত্রের প্রযুক্তিকে পুঁজি করছে ইরান রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু, ৩৭০০ টন চিনি উৎপাদনের লক্ষ্য রাজশাহীতে লোকাল ফুটবল লিগের ফাইনালে চ্যাম্পিয়ন ইরান কিং রাজশাহীতে সালাফি সম্মেলনে পারিবারিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষায় গুরুত্ব শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করছে সরকার : ভূমিমন্ত্রী অপরিকল্পিত কীটনাশক ব্যবহার বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি
আন্তর্জাতিক

ইরানের রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল: নেতানিয়াহু

নিউজ ডেস্ক৮ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
ইরানের রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল: নেতানিয়াহু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের ব্যবহৃত রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “গতকাল আমরা পরিবহন বিমান ও ডজনখানেক হেলিকপ্টার ধ্বংস করেছি। আজ আমরা বিপ্লবী গার্ডসের ব্যবহৃত রেললাইন ও সেতুগুলোতে হামলা চালিয়েছি।”

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী – আইডিএফ জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ব্যবহার করে এমন আটটি সেতুতে তারা হামলা করেছে।

এইডিএফ-এর মতে, ইরানের তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ বিভিন্ন শহরে এসব হামলা হয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, কাশানের একটি সেতুতে হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

ওই ঘটনার কয়েক ঘণ্টা আগে ইসরায়েল ইরানের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ট্রেনে না ওঠার সতর্কবার্তা দিয়েছিল।

 

সূত্র: বিবিসি বাংলা