জাতীয়

গাইবান্ধায় ইয়াবা, নগদ অর্থসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ইয়াবা, নগদ অর্থসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। মঙ্গলবার (৭ এপ্রিল) গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ঝালকাঠির রাজাপুরহাট পুটিয়াখালীর বাসিন্দা সুলতান মীরের ছেলে মো. মহারাজ মীর (৪৫) ও দিনাজপুর কোতোয়ালি থানার শিকদারহাট মাসিমপুরের বাসিন্দা মো. শামসুল আলমের ছেলে মো. শাহাদত হোসেন (৩৬)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

ওই সময় তাদের দেহ তল্লাশি করে ৫৯৫ পিস ইয়াবা এবং ৭২ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।