সিল্কসিটিনিউজ ডেস্ক:
নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামালপুরের ইসলামপুর উপজেলা কৃষক লীগ নেত্রী পুতুল রাণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ নভেম্বর) দুপুরে ইসলামপুর পৌরসভার কিংজেল্লা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি উপজেলা কৃষক লীগের মহিলাবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর উপজেলা যুবদলকর্মী ফজলুল হক বাদী হয়ে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন। ওই মামলার আসামি ছিলেন পুতুল রাণী। পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুতুল রাণীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।









