নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর শ্যামপুর বালুঘাট নিয়ে দীর্ঘ ছয় মাসের জটিলতার অবসান ঘটেছে। আদালতের নির্দেশে অবশেষে ঘাটের নিয়ন্ত্রণ বুঝে পেলেন ব্যবসায়ী রমজান।
ছয় মাস আগে এই ঘাটের লিজ ডাক হয়েছিল ১৯ কোটি টাকায়। সর্বোচ্চ দর দিয়ে লিজ পান ব্যবসায়ী রমজান। তবে, ৫ আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তৎকালীন ইজাদারের ক্ষমতার দাপটে ঘাটটি অবৈধভাবে নিয়ন্ত্রণ করে আসছিলো স্থানীয় সন্ত্রাসী বাহিনী।

পরবর্তীতে আদালতের রায়ে ব্যবসায়ী রমজান ফের পান লিজের বৈধ অধিকার।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পবা এসিল্যান্ড, ইউএনও ও কাটাখালি থানার পুলিশ একযোগে ঘাটের নিয়ন্ত্রণ বুঝিয়ে দেন আবেদনকারী ব্যবসায়ী রমজানকে।
তবে, নিয়ম অনুযায়ী লিজের শুরু থেকে এক বছরের জন্য ব্যবহারযোগ্য হলেও ৬ মাস পরে নিয়ন্ত্রণ পেয়ে সময় কমে যাওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে নতুন ইজাদারের মধ্যে।
সবশেষে, নানা জটিলতা কাটিয়ে নতুন ইজাদারের মাধ্যমে শুরু হলো রাজশাহীর শ্যামপুর বালুঘাটের কার্যক্রম।










