সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

ইসরাইলের রাজধানী তেলআবিবের সেনাঘাটিতে ড্রোন হামলা

নিউজ ডেস্ক৭ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
ইসরাইলের রাজধানী তেলআবিবের সেনাঘাটিতে ড্রোন হামলা

সিল্কসিটিনিউজ ডেস্ক:

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, প্রথমবারের মতো ইসরাইলের রাজধানী তেল আবিবের দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন হামলা চালিয়েছে তারা। বুধবার (৬ নভেম্বর) হিজবুল্লাহ এই হামলা চালায়। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা প্রথমবারের মতো তেল আবিবের দক্ষিণে বিলু সেনা ঘাঁটিতে ড্রোন আক্রমণ চালায়। তবে ইসরাইলি কর্তৃপক্ষের কাছ থেকে হতাহতের বা অবকাঠামোর ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি।

এর আগে, হিজবুল্লাহ ইসরাইলের বন্দর শহর হাইফার কাছে নৌ-ঘাঁটি এবং তেল আবিবের কাছে ইসরাইলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আরেকটি ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি হামলার দাবি করেছে।

এ বিষয়ে ইসরাইলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় বিমানবন্দরের কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়নি।এছাড়া লেবাননের হিজবুল্লাহ নতুনকরে দখলদার ইরসাইলের একটি সামরিক ঘাঁটি, বিস্ফোরক তৈরির একটি কারখানা এবং একটি সেনাসমাবেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

গত ২৩ সেপ্টেম্বর সকাল থেকে দখলদার ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ব্যাপক আক্রমণ শুরু করেছে, যা এখনো চলছে। এর মোকাবিলায় হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। এর ফলে দখলদারের ইসরাইলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। সূত্র: যুগান্তর