সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
আন্তর্জাতিক

এবার নাগরিকদের ওপর কর বসাচ্ছে সৌদি আরব

নিউজ ডেস্ক৩১ জানুয়ারি ২০১৭১ মিনিট পড়া
এবার নাগরিকদের ওপর কর বসাচ্ছে সৌদি আরব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

করমুক্ত দিনযাপন শেষ সৌদি আরবে। এবার নানা রকম কর বসছে সৌদি নাগরিকদের ওপর।

 

তেলের দাম পড়ছে হু হু করে। এই অবস্থায় তেল ভিত্তিক অর্থনীতি ছেড়ে বের হতে চাইছে বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক এই দেশ। সম্প্রতি নিবিড় শিল্পায়নের লক্ষ্যে আইএমএফের ঋণ নিয়েছে রিয়াদ। চুক্তির শর্ত মেনেই বসছে মূল্যযুক্ত কর। সৌদি আরবে নাগরিকরা শুধু করমুক্তই নন, সৌদিবাসীদের নানাবিধ ভর্তুকি দিয়ে থাকে সরকার।

 

২০১৪ সাল থেকে অপরিশোধিত তেলের দাম পড়তে থাকে। সরকারের আয় কমায় রাজস্বের নতুন নতুন ক্ষেত্র খোঁজা শুরু হয়। ৯৭০০ কোটি ডলারের বাজেট ঘাটতির জন্য সরকারের নানা নির্মাণ প্রকল্প থামিয়ে দেয়া হয়েছে। মন্ত্রী এবং আমলাদের মাইনে কমানো হয়েছে। তাছাড়া জ্বালানি বাবদ ভর্তুকি তুলে দেয়া হয়েছে।

 

২০২০ সালের বাজেটে তেল থেকে কর এবং শিল্প পণ্যের কর যাতে সমান হয় তার চেষ্টা চালাচ্ছে সৌদি সরকার। গত জুনে উপসাগরীয় সমন্বয় পরিষদের সদস্যভুক্ত ছ’‌টি দেশ মূল্যযুক্ত কর নিয়ে একটি চুক্তি করেছে। যার অর্থ বেশ কয়েকটি পণ্যের ওপর ৫ শতাংশ লেভি বসাতে হবে।

সূত্র: আজকাল