ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বাড়ির রান্না ঘরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বিজিবি। ঘটনাটি ঘটেছে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামে।

৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষে গণমাধ্যমে পাঠানো প্রেস রিলিজে জানানো হয়, শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চাকপাড়া বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাশিয়াবাড়ি গ্রামের শাকিল উদ্দিনের বাড়ির রান্নাঘরে তল্লাশী চালিয়ে দুটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
একই সময় একই গ্রাম থেকে ২৫২ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক ঢাকা মেট্রো ট-(১১-৩৩১৬ জব্দ করা হয়। তবে এসব ঘটনায় কাউকে আটক করতে পারেননি তারা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স/আর









