সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
রাজশাহী

রাজশাহীর পদ্মায় চালু হলো ‘সোনার তরী’ হাউজ বোট, থাকছে তিন ধরনের প্যাকেজ

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
রাজশাহীর পদ্মায় চালু হলো ‘সোনার তরী’ হাউজ বোট, থাকছে তিন ধরনের প্যাকেজ

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর পদ্মা নদীতে বিনোদনপ্রেমীদের জন্য উদ্বোধন করা হয়েছে ‘সোনার তরী’ হাউজ বোট। এই বোটের মাধ্যমে নদীপথে ঘুরে দেখা যাবে পদ্মার মাঝচর, টি-বাঁধ, সোনাইকান্দিসহ রাজশাহী নগরীর আশপাশের বিভিন্ন দর্শনীয় স্থান।
প্রাথমিক পর্যায়ে তিনটি প্যাকেজে বোটটি পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর মধ্যে সপ্তাহে দুই দিন (শুক্রবার ও শনিবার) থাকছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রমণের বিশেষ প্যাকেজ। এতে দুইবার নাশতা ও দুপুরের খাবারসহ জনপ্রতি খরচ পড়বে ৩ হাজার টাকা।

এ ছাড়া সপ্তাহের পাঁচ দিন থাকছে দুটি পৃথক প্যাকেজ। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টার প্যাকেজে জনপ্রতি খরচ পড়বে ১ হাজার ৫০০ টাকা।

অন্যদিকে, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চার ঘণ্টার প্যাকেজে দুইবার নাশতাসহ জনপ্রতি খরচ নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮০০ টাকা।

নতুন এই হাউজ বোট চালুর ফলে রাজশাহীর পদ্মা নদীতে ভ্রমণ ও বিনোদনের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।