সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরাইলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে: ইরান

নিউজ ডেস্ক২ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র ইসরাইলের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে: ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দখলদার ইসরাইলে ছোড়া ক্ষেপণাস্ত্রের ৯০ শতাংশ নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।

মঙ্গলবার ইসরাইলকে লক্ষ্য করে ‘বীরত্বপূর্ণ’ ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। দুশো ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে কয়েকটি ঠেকাতে সক্ষম হয় ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

বিপ্লবী গার্ডের বরাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করা হয়েছিল ইসরাইলের বিমান ও রাডার ঘাঁটি। এছাড়া হামাস ও হিজবুল্লাহর কমান্ডারদের হত্যা পরিকল্পনার সঙ্গে যারা জড়িত ছিল তাদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়।

ইরান জানিয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত নিজস্ব প্রতিরক্ষা নিশ্চিতেই ইসরাইলকে লক্ষ্য করে মঙ্গলবার রাতে হামলা চালানো হয়েছে।

এদিকে ইরানের হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য ছবি ও ভিডিও প্রকাশিত হচ্ছে। এতে দেখা যাচ্ছে, মিসাইলের আঘাতে কোথাও কোথাও গভীর খাদের সৃষ্টি হয়েছে। কোথাও ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মিসাইলের ধ্বংসাবশেষ।

ইরানের এ হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক জ্যাক সুলিভান বলেছেন, ইসরায়েলের সঙ্গে আলোচনা করে উপযুক্ত সময়ে তারা জবাব দেবেন।

এছাড়া ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে একটি ‘বড় ভুল’ করেছে এবং ‘এর মাশুল দিতে হবে’।

ইসরাইলের ওপর এ হামলা ‘ব্যর্থ’ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বলেন, ইসরাইলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত। এ কারণে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

 

সূত্র: যুগান্তর