সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

৫৮ শতাংশ ইহুদির আস্থা হারিয়েছেন নেতানিয়াহু

নিউজ ডেস্ক৯ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
৫৮ শতাংশ ইহুদির আস্থা হারিয়েছেন নেতানিয়াহু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি প্রায় ৫৮ শতাংশ ইহুদিই আস্থা হারিয়েছেন। সম্প্রতি অধিকৃত অঞ্চলে পরিচালিত একটি জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়েছে।

ইসরাইলি মিডিয়ায় প্রকাশিত ওই জরিপের ফলাফল অনুযায়ী, নেতানিয়াহু তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার পর এই আস্থার সংকটের সৃষ্টি হয়েছে।

ইসরাইলের চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৫৫ শতাংশ ইহুদি বসতি স্থাপনকারী বিশ্বাস করেন, গাজা যুদ্ধ নেতানিয়াহুর রাজনৈতিক স্বার্থের কারণেই দীর্ঘায়িত হবে।

এছাড়া জরিপে আরও উঠে এসেছে যে, ৬২ শতাংশ ইহুদি বিশ্বাস করেন সাবেক প্রতিরক্ষা ও যুদ্ধ মন্ত্রী গ্যালান্টের উত্তরসূরি হিসাবে নিযুক্ত ইসরাইল কাৎজ এই পদে সঠিক ব্যক্তি নন।

জরিপের আরেকটি ফলাফলে দেখা গেছে, প্রায় ৪৫ শতাংশ ইহুদি বসতি স্থাপনকারী ইসরাইলের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে হতাশাবাদী।

সম্প্রতি গ্যালান্টকে বরখাস্ত করার পর নেতানিয়াহু জানান যে, তার এবং প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে ‘আস্থার সংকট’ যুদ্ধ পরিচালনায় বাধা সৃষ্টি করছিল। গ্যালান্টের ওপর নেতানিয়াহুর অভিযোগ, তিনি গাজায় ‘জিম্মি-মুক্তি চুক্তির’ পক্ষে ছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধে এখন পর্যন্ত ৪৩,৫৫২ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ১০২,৭৬৫ জন আহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

 

সূত্র: যুগান্তর