সিল্কসিটিনিউজ ডেস্ক:
সহকারী জজ (সিভিল জজ) পদে ২৫০ জন নিয়োগ দিতে ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়। আগ্রহীরা আগামী সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম : সহকারী জজ (সিভিল জজ)
পদ সংখ্যা : ২৫০টি (পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে)
বেতন স্কেল : ২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫-৬৪,৪৩০ টাকা এবং সরকারি সিদ্ধান্ত অনুসারে অন্যান্য সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক বা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাগত অর্জনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অবতীর্ণ প্রার্থীরাও শর্তসাপেক্ষে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ও ফি : আগ্রহী প্রার্থীদের জুডিসিয়াল সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট www.bjsc.gov.bd –এর মাধ্যমে নির্ধারিত ‘BJSC Form I’ ফরম পূরণ করে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদনের শেষ সময় : ৬ সেপ্টেম্বর ২০২৬ (রাত ১১.৫৯ ঘটিকা)।
পরীক্ষার ফি : ১ হাজার ২০০ টাকা। পরীক্ষার ফী টেলিটক সংযোগের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১.৫৯ ঘটিকার মধ্যে জমা দিতে হবে।
পরীক্ষার ধরন ও সময়সূচি—
প্রাথমিক পরীক্ষা (MCQ) : ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে (পাস নম্বর ৫০)। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
লিখিত পরীক্ষা : ১০০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে (গড় পাস নম্বর ৫০ শতাংশ)।
মৌখিক পরীক্ষা : ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে (পাস নম্বর ৫০)।
পরীক্ষাকেন্দ্র : প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।










