বিনোদন

২১ হলে মুক্তি পেল ‘অমানুষ হলো মানুষ’

Silk City২৪ আগস্ট ২০২৪১ মিনিট পড়া

বিনোদন ডেস্ক :

দেশের চলমান পরিস্থিতিতে অনেক দিন ধরেই প্রেক্ষাগৃহ বন্ধ। কিছু কিছু সিনেমা হল খোলা থাকলেও সেভাবে দর্শক নেই।
এর মধ্যেই দেশের ২১টি প্রেক্ষাগৃহে শুক্রবার (২৩ আগস্ট) মুক্তি পেয়েছে ডিপজলের ‘অমানুষ হলো মানুষ’ সিনেমা।

দেশের পট-পরিবর্তনের পর এটিই হচ্ছে প্রথম মুক্তি পাওয়া সিনেমা।

মনতাজুর রহমান আকবর পরিচালিত এই সিনেমাতে ডিপজলের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মৌ খান। পাঁচ বছর আগে অভিষেক হওয়া এই নায়িকার তৃতীয় সিনেমা এটি।

‘অমানুষ হলো মানুষ’ সিনেমাতে ডিপজল-মৌ ছাড়া আরও অভিনয় করছেন বড় দা মিঠু, রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সওদাগর, কিরণ কুমার, সেলিম প্রমুখ।