সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

১ সপ্তাহ কিয়েভে হামলা বন্ধে পুতিনকে অনুরোধ ট্রাম্পের : ক্রেমলিন

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০২৬২ মিনিট পড়া
১ সপ্তাহ কিয়েভে হামলা বন্ধে পুতিনকে অনুরোধ ট্রাম্পের : ক্রেমলিন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে হামলা ‘১ ফেব্রুয়ারি পর্যন্ত’ এক সপ্তাহের জন্য বন্ধ রাখতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছিলেন বলে শুক্রবার ক্রেমলিন জানিয়েছে এবং ইঙ্গিত দিয়েছে যে মস্কো এতে সম্মতি দিয়েছে।

ট্রাম্প এর আগে বলেন, ইউক্রেনে ‘চরম শীত’-এর কারণে তিনি এই অনুরোধ করেছিলেন। তবে ক্রেমলিন জানায়, আলোচনাকে সহায়তা করার উদ্দেশ্যেই এই আবেদন করা হয়েছিল।

ট্রাম্প কবে পুতিনকে এই অনুরোধ করেছিলেন—এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বা মস্কো কেউই স্পষ্ট করেনি।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমি বলতে পারি, প্রেসিডেন্ট ট্রাম্প সত্যিই আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে ১ ফেব্রুয়ারি পর্যন্ত এক সপ্তাহ কিয়েভে হামলা থেকে বিরত থাকতে প্রেসিডেন্ট পুতিনের কাছে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন।’

তিনি তীব্র শীতের কথা উল্লেখ না করে বিষয়টিকে আলোচনাকে এগিয়ে নেওয়ার আবেদন হিসেবে উপস্থাপন করেন। যুক্তরাষ্ট্র প্রতিবেশী দুই দেশের মধ্যে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান চায় বলে ক্রেমলিন জানায়।

ইউক্রেনের আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, ১ ফেব্রুয়ারির পর কিয়েভে শৈত্যপ্রবাহের তীব্রতা বাড়তে পারে এবং আগামী দিনগুলোতে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।

এক দিন আগে হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে এক সপ্তাহের জন্য কিয়েভ ও বিভিন্ন শহরে হামলা না করতে অনুরোধ করেছি’, যোগ করে বলেন, এটি ছিল ‘শীতের কারণে, চরম শীতের কারণে’।

ক্রেমলিন ট্রাম্পের অনুরোধের প্রসঙ্গে কেবল কিয়েভের কথা উল্লেখ করেছে। আশপাশের অঞ্চলের কথা বলেনি।