সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

১৭ তলা মাটির নিচে, দুই তলা পানির তলে!

নিউজ ডেস্ক২২ মার্চ ২০১৮২ মিনিট পড়া
১৭ তলা মাটির নিচে, দুই তলা পানির তলে!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বেশিদিন হয়নি বেইজিংয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ছবিটি ইন্টারনেটে ঝড় তোলে। অবিশ্বাস্য ডিজাইনের বিমানবন্দরটি যেন ভবিষ্যতের জানান দেয়। আর এখন চীনের আরেকটি বিস্ময়কর ভবন আবারো হতবাক করে দিচ্ছে ইন্টারনেটকে। খুব দ্রুত শাংহাই ‘ডিপ পিট হোটেল’ এর গর্বিত মালিক হবে।

এর সামনে দাঁড়ালে মাত্র দ্বিতল ভবন চোখে পড়বে। মনে করতে পারেন, এই দুই তলা ভবনের এমন কী বৈশিষ্ট্য থাকতে পারে? আসলে ভবনটি ২১ তলা। মাটির ওপর মাত্র দুটো তলা দৃশ্যমান হয়েছে। এর ১৭টি তলা রয়েছে মাটির নিচে। বাকি দুই তলা রীতিমতো পানির নিচে  চলে গেছে। চীনের পিপলস ডেইলি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়। ভবনটির ছবি দেখে অবাক না হয়ে পারা যায় না।

স্থাপনার নয়া বিস্ময় হতে চলেছে চীনের এই হোটেলটি

 

এ ভবনের অবস্থান শাংহাই ডিস্ট্রিক্টে, এটা শাংহাই শহর থেকে খুব দূরে নয়। অ্যাকটিন্স নামের এক ব্রিটিশ ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং ফার্ম এ হোটেলের ডিজাইন করছে। ১০০ মিটার গভীরে চলে যাবে হোটেলটি। এর কাজ শুরু হয় ২০১৩ সালের নভেম্বরে।

যদিও এখনও কাজ চলছে। তবুও এর ছবি দেখেই সবাই কুপোকাত। বলা হচ্ছে, কাজ শেষ হলে আরো কিছু অপেক্ষা করছে।

অ্যাটকিন্স জানায়, এই হোটেলটি ওই অঞ্চলের প্রাকৃতিক দৃশ্যের প্রতিফলন ঘটাবে। এ হোটেলে থাকবে ৩৮৩টি রুম, একটি সবুজে ছাওয়া ছাদ, পানির নিচে রুম এবং ওপরে ঝর্ণা। এই ঝর্ণা একেবারে ছাদ থেকে নিচে গিয়ে পড়বে।

কালের কণ্ঠ