সদ্য প্রকাশিত
ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, বাড়ছে নিরাপত্তা তল্লাশি
বিচিত্র

১৬ বছরের কিশোরীর সঙ্গে ৬৫ বছরের বৃদ্ধের বিয়ে!

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০১৭১ মিনিট পড়া
১৬ বছরের কিশোরীর সঙ্গে ৬৫ বছরের বৃদ্ধের বিয়ে!

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতে ১৬ বছরের এক কিশোরীকে বিয়ে করেছেন ৬৫ বছরের এক বৃদ্ধ। দেশটির হায়দরাবাদে মাত্র পাঁচ লাখ রুপির বিনিময়ে ৬৫ বছর বয়সী ওমানের এক নাগরিকের সঙ্গে বিয়ে দেয়া হয়েছে ১৬ বছরের ওই কিশোরীকে।

এনডিটিভি জানায়, পুলিশের কাছে দেয়া লিখিত অভিযোগে ওই কিশোরীর মা এমন দাবি করেছেন। ওই মায়ের দাবি, তিন মাস আগে তার মেয়ের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর তার অনুমতি ছাড়াই মেয়েকে ওমান নিয়ে যান ওই ব্যক্তি।

অভিযোগে ওই নারী আরও বলেন, তার ভগ্নিপতি ও স্বামী অবৈধ এই বিয়ের আয়োজন করেন। বাল্যবিবাহের ‘ফাঁদে পড়া’ কিশোরীটির একটি ছবি পুলিশের কাছে দিয়েছেন তার মা। ওই ছবিতে দেখা যায়, উজ্জ্বল লাল পোশাক পরা কিশোরীটি। তার বাম পাশে ৬৫ বছর বয়সী ওমানের সেই নাগরিক।

স্থানীয় এক কাজী একটি হোটেলে এই বিয়ে পড়ান বলে জানান ওই নারী। আর সেই বিয়ে সম্পন্ন হওয়ার পরপরই বৃদ্ধ লোকটি ওমানে চলে যান। এরপর তিনি ভিসা পাঠিয়ে কিশোরী স্ত্রীকে ওমানে নিয়ে যান।

মায়ের অভিযোগ, ফোনে কথা বলার সময় প্রতিবারই তার মেয়ে কান্নাকাটি করে। সে ভারতে ফিরে আসতে চায়।