সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে বসে নির্বাচনের ফলাফল দেখবেন বাইডেন

নিউজ ডেস্ক৫ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
হোয়াইট হাউসে বসে নির্বাচনের ফলাফল দেখবেন বাইডেন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রে চলছে ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় মঙ্গলবার সকাল হতেই দেশটির ৫০টি অঙ্গরাজ্যে একের পর ভোটগ্রহণ শুরু হয়।

এবারের নির্বাচনে চিরপ্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে লড়াই করার কথা ছিল দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডেমোর্ক্যাটিক পার্টির জো বাইডেনের। কিন্তু সেই ট্রাম্পের কাছেই বিতর্কে পরাজয়ের রেশ ধরে বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহার করতে হয় এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থিতার জায়গা ছেড়ে দিতে হয়। সেই জো বাইডেন মঙ্গলবার হোয়াইট হাউসে বসেই নির্বাচনের খবরাখবর নেবেন।

সাম্প্রতিক দিনগুলোতে জনসমাগমে বাইডেন তুলনামূলকভাবে কমই হাজির হয়েছেন। মঙ্গলবার ভোটের দিন তিনি বিগত সপ্তাহগুলোর ধারাবাহিকতাই বজায় রাখবেন, অর্থাৎ জনসমাগমে হাজির হবেন না। এছাড়া তার সফরসূচিতে কোনও সরকারি অনুষ্ঠানও নেই আজ।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেন হোয়াইট হাউসে থেকেই দীর্ঘদিনের সহযোগী ও সিনিয়র কর্মীদের সঙ্গে নির্বাচনের ফলাফল দেখবেন।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন