সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হিজাব না পরা নারীদের চিকিৎসার জন্য ক্লিনিক চালু করবে ইরান

নিউজ ডেস্ক১৪ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
হিজাব না পরা নারীদের চিকিৎসার জন্য ক্লিনিক চালু করবে ইরান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যেসব নারী বাধ্যতামূলক হিজাব আইন লঙ্ঘন করছে তাদের চিকিৎসার জন্য একটি ক্লিনিক চালুর পরিকল্পনা করছে ইরান।

ইরানের নারী ও পরিবার বিভাগের প্রধান মেহরি তালেবি দারেস্তানি ‘হিজাব অপসারণ চিকিৎসা ক্লিনিক’ খোলার ঘোষণা দিয়ে বলেছেন, ক্লিনিকটি ‘হিজাব পরিহারের বৈজ্ঞানিক ও মানসিক চিকিৎসা’ প্রদান করবে।

ইরানের নারী ও মানবাধিকার সংগঠনগুলো এই ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছে।
যুক্তরাজ্যভিত্তিক ইরানি সাংবাদিক সিমা সাবেত বলেছেন, এই পদক্ষেপটি ‘লজ্জাজনক।’

তিনি বলেন, হিজাব পরিহারকারী ‘নারীদের নিরাময়ের জন্য ক্লিনিক স্থাপনের ধারণাটি খুবই উদ্বেগের বিষয়, যেখানে লোকজন শুধুমাত্র শাসক আদর্শের সাথে একমত পোষণ না করার জন্য সমাজ থেকে বিচ্ছিন্ন।”

ইরানের মানবাধিকার আইনজীবী হোসেইন রাইসি বলেছেন, হিজাব আইন মেনে চলে না এমন নারীদের চিকিৎসার জন্য একটি ক্লিনিকের ধারণা ‘ইসলামী নয় এবং এটি ইরানের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।”

তিনি আরও জানান, এটি উদ্বেগজনক যে বিবৃতিটি তেহরানের সদর দফতরের নারী ও পরিবার বিভাগ থেকে এসেছে, যা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সরাসরি কর্তৃত্বাধীন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন