সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হিজবুল্লাহর ২০ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

নিউজ ডেস্ক২৯ সেপ্টেম্বর ২০২৪২ মিনিট পড়া
হিজবুল্লাহর ২০ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ ছাড়াও আরও ২০ জন সিনিয়র নেতাকে হত্যার দাবি করেছে ইসরাইল। তারা জানায়, শুক্রবার যখন হিজবুল্লাহর সদরদপ্তরে হামলা চালানো হয়, তখন নাসরাল্লাহ ছাড়াও আরও ২০ সিনিয়র নেতা নিহত হয়েছেন।

শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরাল্লাহকে হত্যা করা হয়েছে। ইসরাইল ডিফেন্স ফোর্স দাবি করছে, হাসান নাসরাল্লাহকে টার্গেট করে সে হামলা চালানো হয়েছিল। এ হামলায় হাসান নাসরাল্লাহর সঙ্গে হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডারও নিহত হয়েছে।

আইডিএফ জানায়, তারা নাসরাল্লাহ সিকিউরিটি ইউনিটের প্রধান ইব্রাহিম হুসেইন জাজনি ও তার দীর্ঘদিনের সহযোগী ও পরামর্শক সামির তাওফিক দিবকে হত্যা করেছে।

ইসরাইলের দাবি, হিজবুল্লাহর সদরদপ্তর ছিল বেসামরিক ভবনের নিচে।

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় ইসরাইলের চালানো নিপীড়ন ও সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।

গাজায় ইসরাইলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কাছে। তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে। ইসরাইলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এবার সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করেছে দুই দেশ। এতে করে ক্রমেই বেড়ে চলছে নিহতের সংখ্যা।

 

সূত্র: যুগান্তর