সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হিজবুল্লাহর রকেট হামলায় ৫ ইসরাইলি নিহত

নিউজ ডেস্ক৩১ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
হিজবুল্লাহর রকেট হামলায় ৫ ইসরাইলি নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হিজবুল্লাহর রকেট হামলায় পাঁচজন ইসরাইলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন। তারা দখলকৃত উত্তর ফিলিস্তিনি অঞ্চলের আল-মুতালা বসতির বাসিন্দা ছিলেন।

বৃহস্পতিবার ইসরাইলি গণমাধ্যমের বরাতে ইরনা এ তথ্য জানিয়েছে।

ইসরাইলি টেলিভিশন চ্যানেল থারটিন জানিয়েছে, লেবানন থেকে ছোড়া একটি রকেট আল-মুতালা বসতিতে আঘাত হানে। এতে পাঁচজন ইসরাইলি নিহত হন এবং একজন গুরুতর আহত হন।

ইসরাইলি সামরিক রেডিও নিহত পাঁচজনের বিষয়টি নিশ্চিত করেছে। তাদের মধ্যে চারজন বিদেশী শ্রমিক এবং একজন ইসরাইলি নাগরিক বলেও দাবি করেছে।

ইসরাইলি মিডিয়াগুলো আরও জানিয়েছে, লেবানন থেকে তাদের কারমিয়েল বসতির দিকেও ২৫টি রকেট ছোঁড়া হয়েছে।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা দক্ষিণ এল-কিয়ামে ইসরাইলি সৈন্যদের এক সমাবেশ লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে।

এর আগে, ২৫টি ইসরাইলি বসতির বাসিন্দাদেরকে পরবর্তী হামলার প্রস্তুতির জন্য সরে যেতে সতর্ক করেছিল হিজবুল্লাহ।

 

সূত্র: যুগান্তর