সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হিজবুল্লাহর ড্রোন হামলায় নেতানিয়াহুর বেডরুমের জানালা ক্ষতিগ্রস্ত

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
হিজবুল্লাহর ড্রোন হামলায় নেতানিয়াহুর বেডরুমের জানালা ক্ষতিগ্রস্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গত শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালায় লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

তেল আবিবের সিজারিয়ায় অবস্থিত ওই বাড়িতে সেদিনের হামলার বিষয়ে প্রাথমিকভাবে কোনও তথ্য না জানায়নি ইসরায়েল কর্তৃপক্ষ।

তবে এখন বলা হচ্ছে ওই হামলায় নেতানিয়াহুর বেডরুমের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
একটি প্রকাশিত ছবিতে দেখা গেছে, লেবানন থেকে ছোড়া ড্রোনে বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণে বেডরুমের জানালার কাঁচ ফেটে গেলেও টেম্পারড গ্লাস ও অন্যান্য সুরক্ষার কারণে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

তাছাড়া ওই হামলার সময় নেতানিয়াহু বা তার পরিবারের কেউ সেখানে উপস্থিত ছিলেন না। হামলার ঘটনায় কেউ হতাহতও হয়নি।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছিল, শনিবার লেবানন থেকে তিনটি ড্রোন ইসরায়েলের দিকে আঘাত হেনেছে। এর মধ্যে দুটি ড্রোন ভূপাতিত করা সম্ভব হয়। অন্য ড্রোনটি নেতানিয়াহুর বাড়িতে আঘাত হানে।
নিজ বাড়িতে হামলার পরপরই নেতানিয়াহু বলেছিলেন, যারা আমাকে ও আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছে তারা বড় ভুল করেছে।

 

সূত্র: বাংলাদেশ প্রতিদিন