সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হিজবুল্লাহর ড্রোন হামলায় তেলআবিবে বিদ্যুৎ বিভ্রাট

নিউজ ডেস্ক১২ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
হিজবুল্লাহর ড্রোন হামলায় তেলআবিবে বিদ্যুৎ বিভ্রাট

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরাইলের রাজধানী তেলআবিবে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

শনিবার টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর একটি ড্রোন তেলআবিবে আঘাত হেনে বিদ্যুৎ বিভ্রাট ঘটিয়েছে।

এদিকে ইসরাইলি এক সাংবাদিকের শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন তেলআবিবের একটি অ্যাপার্টমেন্ট ভবনের পাশ দিয়ে উড়ে যাচ্ছে।

এ বিষয়ে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, দুটি ড্রোন তেলআবিবের আকাশসীমায় প্রবেশ করেছে এবং এর মধ্যে একটি ড্রোন উত্তর তেলআবিবের হার্জলিয়া এলাকায় একটি ভবনকে আঘাত করেছে।

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরাইলের দখলকৃত এলাকার স্থানীয় সংবাদমাধ্যমগুলো ওই এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবর দিয়েছে।

এর আগে ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায় যে, মাত্র এক ঘণ্টার মধ্যে লেবানন থেকে ১০০টি রকেট দখলকৃত ফিলিস্তিনি ভূমির দিকে ছোড়া হয়েছে। এতে বেশকিছু হতাহতের ঘটনাও ঘটেছে।

 

সূত্র: যুগান্তর