সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হিজবুল্লাহর অর্থনৈতিক কেন্দ্রগুলোতে হামলার প্রতিশ্রুতি ইসরায়েলের

নিউজ ডেস্ক২১ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
হিজবুল্লাহর অর্থনৈতিক কেন্দ্রগুলোতে হামলার প্রতিশ্রুতি ইসরায়েলের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

হিজবুল্লাহকে সমর্থনকারী ব্যাংক ও এর আর্থিক কার্যক্রমের সঙ্গে যুক্ত অবকাঠামোগুলোতে আক্রমণ করার প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেই সঙ্গে বৈরুতের ১৪টি সহ লেবাননের ২৪টি এলাকার বাসিন্দাদের আগামী ঘণ্টা ও সারা রাত জুড়ে হামলা চালানোর পরিকল্পনা করছে বলে সতর্ক করেছে ইসরায়েলি বাহিনী। এরপর পরই রবিবার (২০ অক্টোবর) গভীর রাতে রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা অন্তত ১০টি বিস্ফোরণের পর বাতাসে কালো ধোঁয়া উড়তে দেখেছেন।

বৈরুতে বিবিসির সংবাদদাতা বলেছেন, রাজধানীর দক্ষিণাঞ্চলীয় দাহেহ জেলায় আটটি বিমান হামলা হয়েছে। এর মধ্যে কেবল একটি এলাকা হিজবুল্লাহ নিয়ন্ত্রিত।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলির চিয়াহ পাড়ায় অবস্থিত একটি বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এলাকার কয়েকজন লোক বিস্ফোরণের আগেই পালিয়ে গিয়েছিল। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

তবে হামলার পরপরই বৈরুত ছেড়ে পালাতে শুরু করে শত শত বাসিন্দা।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) দেশটির পূর্ব বেকা উপত্যকায় ব্যাংক আল-কারদ আল-হাসান অ্যাসোসিয়েশনে হামলার খবর দিয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা স্পষ্ট নয়।

ইসরায়েলের দাবি এই ব্যাংকটি হিজবুল্লাহকে অর্থায়নের সঙ্গে জড়িত।

এর আগে রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে আইডিএফ মুখপাত্র রিয়ার অ্যাডাম ড্যানিয়েল হাগারি সতর্ক করে দিয়েছিলেন যে হিজবুল্লাহর কর্মকাণ্ডের অর্থায়নের জন্য ব্যবহৃত প্রতিষ্ঠানের কাছাকাছি যে কেউ অবস্থান করলে অবিলম্বে তাকে সরে যেতে হবে।

আগামী দিনগুলিতে কীভাবে ইরানের বেসামরিক প্রতিষ্ঠান, সমিতি এবং এনজিওগুলো হিজবুল্লাহর কার্যক্রমে অর্থায়ন করে তা প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

 

সূত্র: বাংলা ট্রিবিউন