সদ্য প্রকাশিত
জাতীয়

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক১৭ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তিনি বাসায় ফেরেন।

এর আগে গত রবিবার মন্ত্রীর হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়। রাজধানীর একটি হাসপাতালে তার হৃদযন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

গত শনিবার এনজিওগ্রামের পর স্বাস্থ্যমন্ত্রীর হার্টে ৩টি ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শে তার দুটি ব্লকে রিং পরানো হয়।

অপর ব্লকটি ডায়ালেশন পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।
সতর্কতার অংশ হিসেবে তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছিল। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।