সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

হাড়কাঁপানো শীতে এক সপ্তাহ ইউক্রেনে হামলা চালাবে না রাশিয়া, দাবি ট্রাম্পের

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০২৬৩ মিনিট পড়া
হাড়কাঁপানো শীতে এক সপ্তাহ ইউক্রেনে হামলা চালাবে না রাশিয়া, দাবি ট্রাম্পের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ইউক্রেনে চলমান প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে রাজধানী কিয়েভসহ অন্য প্রধান শহরগুলোতে এক সপ্তাহ কোনো হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই খবর জানিয়েছেন। রুশ হামলায় ইউক্রেনের লাখ লাখ মানুষ যখন প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে বিদ্যুৎ ও তাপহীন অবস্থায় কাটাচ্ছেন, তখন ট্রাম্প এ ঘোষণা দিলেন।

স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ক্যাবিনেট মিটিংয়ে ট্রাম্প জানান, তিনি ব্যক্তিগতভাবে পুতিনকে এই অনুরোধ করেছিলেন।

ট্রাম্প বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে কিয়েভ এবং অন্যান্য শহরে এক সপ্তাহ গোলাবর্ষণ না করতে অনুরোধ করেছি এবং তিনি তাতে রাজি হয়েছেন।’ ইউক্রেনে তাপমাত্রা বর্তমানে হিমাঙ্কের অনেক নিচে (মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত) নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে। এই পরিস্থিতিতে মানবিক দিক বিবেচনায় ট্রাম্প এই উদ্যোগ নেন।

ক্রেমলিন অবশ্য তাৎক্ষণিকভাবে এ যুদ্ধবিরতির বিষয়ে কিছু নিশ্চিত করেনি।

তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, হামলা বন্ধের বিষয়টি নিশ্চিত করতে তিনি ওয়াশিংটনের ওপর আস্থা রাখছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন। তিনি একে একটি ‌‌‘গুরুত্বপূর্ণ বিবৃতি’ হিসেবে অভিহিত করেন এবং আশা প্রকাশ করেন যে রাশিয়া এই প্রতিশ্রুতি রক্ষা করবে।

হোয়াইট হাউসে মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, ‘তীব্র শীতের কারণে…আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে অনুরোধ করেছি যেন এ সময়ে এক সপ্তাহের জন্য কিয়েভ এবং অন্যান্য শহর ও জনপদে কোনো হামলা চালানো না হয়।’ ওয়াশিংটনের বর্তমান শৈত্যপ্রবাহের সঙ্গে তুলনা করে ট্রাম্প আরো বলেন, ‘এটি সাধারণ কোনো ঠাণ্ডা নয়, এটি নজিরবিহীন শীত। সেখানেও (ইউক্রেন) রেকর্ডভাঙা ঠাণ্ডা পড়ছে। আবহাওয়া খুবই খারাপের দিকে যাচ্ছে।’

ট্রাম্প বলেন, ‘তাঁরা (ইউক্রেনবাসী) এর আগে কখনো এমন শীতের মুখে পড়েননি।

আমি ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে এক সপ্তাহের জন্য কিয়েভ ও বিভিন্ন শহরে গোলাবর্ষণ না করতে অনুরোধ করেছিলাম। তিনি রাজি হয়েছেন। আমি বলব, এটি খুবই ইতিবাচক একটি বিষয়।’
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া হামলা বন্ধ রাখলে ইউক্রেনও রাশিয়ার তেল শোধনাগারগুলোতে পাল্টা আক্রমণ চালানো থেকে বিরত থাকবে বলে একমত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই সমঝোতার কথা বেশ ঘটা করে প্রচার করলেও, ক্রেমলিন বা রাশিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা দেওয়া হয়নি।

এদিকে, গত কয়েক দিনে রাশিয়ার ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভসহ বড় শহরগুলোতে বর্তমানে বিদ্যুৎ ও উত্তাপের তীব্র সংকট চলছে। প্রচণ্ড ঠাণ্ডার মধ্যে বিদ্যুৎ না থাকায় লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

সাময়িক এ যুদ্ধবিরতি প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘অনেকে ভেবেছিলেন এই অনুরোধে কাজ হবে না, কিন্তু পুতিন রাজি হয়েছেন। ইউক্রেনীয়রা এটি প্রথমে বিশ্বাস করতে পারেনি, তবে তারা এখন এতে খুশি।’ যদিও ট্রাম্প এই বিরতির কথা ঘোষণা করেছেন, কিন্তু বাস্তবে যুদ্ধক্ষেত্রে এর প্রতিফলন কতটুকু ঘটবে তা নিয়ে সংশয় রয়ে গেছে। বিদ্যুৎসংযোগ মেরামতের কাজ চললেও রুশ হামলার ভয়ে তা বাধাগ্রস্ত হচ্ছে।

সূত্র : এএফপি, রয়টার্স