সদ্য প্রকাশিত
খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ, কাউন্টার থেকে মুছল টুঙ্গিপাড়ার নাম গোপালগঞ্জে এমপি বাবরের বাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে ‘আমি আইনজীবী, বোমা মারব কেন’, আদালতে সেই সোহাগ এমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সকালের নাশতায় চা-বিস্কুট খাওয়ার অভ্যাস ডেকে আনছে যেসব স্বাস্থ্যঝুঁকি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম নাটোরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ রাজশাহীতে ককটেল বিস্ফোরণের মামলায় খেলনা পিস্তলসহ যুবক গ্রেপ্তার রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক
অন্যান্য

স্বামীর ঘরে যাওয়া হলো না বন্যার…

নিউজ ডেস্ক২০ জুন ২০২৩১ মিনিট পড়া
স্বামীর ঘরে যাওয়া হলো না বন্যার…

সিল্কসটি নিউজ ডেস্ক:

ভাগ্যের কি নির্মম পরিহাস! বিয়ের পর স্বামীর ঘরে যাওয়া হলো না কলেজছাত্রী বন্যার। তার আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। সোমবার (১৯ জুন) বেলা ১২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নে শাহাজাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত বন্যা শাহাজাত পুর গ্রামের মো. রুহল আমিনের দ্বিতীয় মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, দুই পরিবারের সম্মতিতে কয়েকমাস পূর্বে একই ইউনিয়নের মুড়াগাছা গ্রামের হাসানুরের সাথে বিয়ে হয় বন্যার। তার স্বামী হাসানুর সাতক্ষীরায় চাকরি করেন। কথা ছিল, ঈদুল আযহার পরে অনুষ্ঠানের মাধ্যমে স্বামীর ঘরে যাবেন বন্যা। কিন্তু তার আগেই চিরবিদায় নিলেন তিনি।

সোমবার বেলা ১২টার দিকে বাবা-মায়ের সঙ্গে একটি বিয়েতে দাওয়াত খেতে যাচ্ছিলেন বন্যা। পথিমধ্যে তার বুকে ব্যথা অনুভব হয়। বন্যা তার মা-বাবাকে বিষয়টি জানান। তখন তারা দ্রুত মেয়ে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।

সোমবার বাদ আসর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে ৷ বন্যার অকাল মৃত্যুতে তার পরিবার পরিজনসহ এলাকাবাসীর মধ্য শোকের ছায়া নেমে এসেছে। সূত্র; কালের কণ্ঠ