সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

স্থায়ী সদস্যপদের জন্য ১০০ কোটি ডলার চাঁদা দাবি ট্রাম্পের, ব্যঙ্গ পুতিনের

নিউজ ডেস্ক২২ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
স্থায়ী সদস্যপদের জন্য ১০০ কোটি ডলার চাঁদা দাবি ট্রাম্পের, ব্যঙ্গ পুতিনের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ‘বোর্ড অফ পিস’-এ স্থায়ী সদস্য হতে বিশ্বনেতাদের কাছ থেকে ১০০ কোটি ডলার চাওয়া হয়েছে। এর পরই ট্রাম্প বুধবার দাবি করেছেন, ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।এরপরই এ নিয়ে রসিকতা করেন রুশ প্রেসিডেন্ট।

মস্কোতে একটি মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে পুতিন বলেন, ‘রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তাবটি খতিয়ে দেখতে এবং কৌশলগত অংশীদারদের সঙ্গে আলোচনা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর পরই আমরা আমন্ত্রণের জবাব দিতে পারব।’
ট্রাম্পের এই ‘বোর্ড অব পিস’-এ স্থায়ী সদস্য হতে বিশ্বনেতাদের কাছ থেকে চাওয়া ১০০ কোটি ডলার নিয়ে কটাক্ষ করে পুতিন বলেন, ‘এই অর্থ দেওয়া যেতে পারে যুক্তরাষ্ট্রে জব্দ করা রুশ সম্পদ থেকেই। এমনকি সেই অর্থ ইউক্রেন যুদ্ধ শেষে ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠনেও ব্যবহার করা যেতে পারে।’

গাজা পুনর্গঠন তদারকির জন্য প্রস্তাবিত হলেও, এই বোর্ডের কার্যপরিধি শুধু গাজাতেই সীমাবদ্ধ নয় বলে ধারণা করা হচ্ছে।

জাতিসংঘের বিকল্প হিসেবে গড়ে তোলার আশঙ্কায় ইতিমধ্যে ফ্রান্সসহ কয়েকটি মার্কিন মিত্র দেশ উদ্বেগ প্রকাশ করেছে।