সদ্য প্রকাশিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি আইজিপির রাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের মাটিতে কোনো দিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন
কৃষি

স্টাইলিশ কৃষক

নিউজ ডেস্ক২৮ অক্টোবর ২০১৬২ মিনিট পড়া
স্টাইলিশ কৃষক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আমাদের দেশে কৃষকেরা সাধারণত খালি গায়ে বা গেঞ্জি পরে খেতখামারে কাজ করেন। বিশ্বের প্রায় সব দেশেই কৃষকেরা অনেকটা এমনই হন। কিন্তু কোট-টাই পরে, পরিপাটি হয়ে খেতে কাজ করতে শুনেছেন কখনো?

 

জাপানের ইয়ামাগাতা জেলায় কিয়োটো সাইটো এমন এক কৃষক, যিনি কিনা সব সময় পরিপাটি হয়েই খেতে কাজ করেন। তাই তাকে বিশ্বের সবচেয়ে স্টাইলিশ কৃষক বলা হচ্ছে। সাধারণত কৃষকদের সম্পর্কে যে তাচ্ছিল্য প্রকাশ করা হয়, সে ধারণা পরিবর্তন করতেই তার এ প্রচেষ্টা। খেতে ট্রাক্টর চালানো, কাদায় পূর্ণ খেতে দাঁড়িয়ে কাজ করা, সব সময়ই তাকে দেখা যায় এমন শার্ট, টাই পরা অভিজাত পোশাকে।

 

প্রায় ৪০০ বছর ধরে কিয়োটোর পরিবার ও পূর্ব পুরুষেরা কৃষি কাজের সঙ্গে জড়িত। তরুণ বয়সে এই কাজকে বিরক্তিকর ভেবে শহরে চলে গিয়েছিলেন কিয়োটো। কয়েক বছর আগে আবারও নিজ এলাকায় তিনি ফিরে আসেন সংসার গড়তে ও পারিবারিক ব্যবসায় সহায়তা করতে। তবে অবশ্যই তার নিজস্ব স্টাইলে।

 

স্যুট, টাই পরার আইডিয়াটি একটি কৌতুকের মাধ্যমেই তার মাথায় আসে। একদিন খাওয়ার টেবিলে তার ভাই দুষ্টুমী করে তাকে কোট, টাই পরে কাজ করতে বলায় বিষয়টি সিরিয়াসলি নেন কিয়োটো। তার এই আইডিয়াটিকে জাপানে কৃষিকাজে মানুষের ধারণা পাল্টে দেওয়ার পথ হিসেবে দেখেন তিনি।

 

কিয়োটার কথা হলো-‘বেশিরভাগ মানুষই মনে করে সব সময় ময়লা পরিবেশে কাজ করেন কৃষকেরা, অর্থ আয় করেন কম। আমি চাই তরুণেরা কৃষি কাজটাকে মজার কাজ হিসেবে দেখুক।’

 

তার এই চিন্তা ধারা অবশ্য প্রথমে বেশ ধাক্কা খেয়েছিল। স্থানীয়রা বুঝে উঠতে পারছিলেন না বিজনেসম্যান বা অফিস কর্মকর্তার পোশাক পরে ধানখেতে কী করছেন তিনি!

 

কিয়োটো তার অভিজ্ঞতা জানিয়ে বলেন-‘অন্যরা বুঝতে পারছিলেন না আমি কেন স্যুট পরে খেতে কাজ করছি। একজন তো প্রশ্নই করে বসলেন- ‘তুমি কি আমাদের বোকা বানাচ্ছ?’ এমনকি তার দাদা ও বাবা তার এমন পোশাকে ধান খেতে কাজ করার বিষয়টি সহজে মানতে পারেননি প্রথমে। তবে দিন যত এগুলো, সবাই তার স্যুট টাই পরা পোশাকেই তাকে খেতে মেনে নিলেন। এখন জাপানে আলোচনার বিষয় হয়ে উঠেছেন কিয়োটো।

 

 

সূত্র: রাইজিংবিডি