চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তে ২৯৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। শনিবার ভোরে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এস এম আবুল এহসান সিল্কসিটি নিউজকে জানান, শনিবার ভোর ৩টার সময় সোনামসজিদ বিওপির সুবেদার আবু তাহেরের নেতৃত্বে সীমান্ত পিলার ১৮৫/১৭-এস এর নিকট বালিয়াদিঘী এলাকায় মাঠে অভিযান চালানো হয়। এসময় পরিত্যক্ত অবস্থায় চটের বস্তায় ভর্তি ২ হাজার ৯৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।
স/আর









