ভ্রাম্যমান প্রতিনিধি:
ত্রিশ লক্ষ শহীদের রক্তের ও ১৬ কোটি জনগণের অহংকার জাতীয় পতাকার অসম্মান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস আদালত ছাড়া পতাকা টাঙানোর অনুমতি না থাকলেও এবং অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পতাকা টাঙানোর নিয়ম থাকলেও আইন অমান্য করে এই ভাবে জাতীয় পতাকাকে অসম্মান করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থল বন্দরের বড় সাহেব এজেন্সী, মেসার্স লিমা এন্টার প্রাইজ, মেসার্স এস আলম এন্ড সন্সের প্রোপাইটর ও সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন মেহেদীর কার্যালয়ে।

কার্যালয়ের উপরে প্রায় দুই মাস থেকে জাতীয় পতাকা উড়ছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পতাকাটি উড়তে দেখা গেছে। তবে এ বিষয়ে অভিযুক্ত ইসমাঈল হোসেনের সাথে যোগাযোগ করলে ওই অফিসটি তার নয় তিনি দাবি করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম সিল্কসিটি নিউজকে জানান, ঘটনাটি আমি শুনেছি এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/শ









