ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থল বন্দর এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
আটককৃতরা হলো- উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মৃত ইসমাইলের ছেলে কালু মিয়া (২৬) ও আজমতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আতিক (৩০)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পৌণে ছয়টার সময় নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে বিওপির একটি টহল দল সোনামসজিদ বিওপির সামনে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স/শ









