সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সুষ্ঠু নির্বাচন হলে ফল মেনে নেবেন ট্রাম্প

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০২৪১ মিনিট পড়া
সুষ্ঠু নির্বাচন হলে ফল মেনে নেবেন ট্রাম্প

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চলমান প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় বিভিন্ন সময় ভোট কারচুপির অভিযোগ এনেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। সেই সঙ্গে জানিয়েছেন, নির্বাচনে হেরে গেলে ভোটের ফলকে চ্যালেঞ্জ জানাবেন তিনি। তবে নির্বাচনের শেষ দিনে ট্রাম্প জানিয়েছেন, ফল মেনে নেবেন তিনি। যদি সুষ্ঠু নির্বাচন হয় তবে।

ফলকে চ্যালেঞ্জ জানাবেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘যদি এটি সুষ্ঠু নির্বাচন হয়, তবে আমিই সবার আগে ফল মেনে নেব।’ যদিও তার কাছে সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড কী, সে ব্যাপারে সুনির্দিষ্ট কিছু বলেননি তিনি।

তবে এটুকু বলেছেন, নির্বাচনে হেরে গেলে সমর্থকদের ‘সহিংসতার ব্যাপারে’ বিরত থাকতে বলার কোনো পরিকল্পনাও নেই তার; কেননা, তার মতে তার সমর্থকরা ‘সহিংস লোক’ নয়।

যদিও এর আগে, ২০২০ সালে জো বাইডেনের বিপক্ষে হারের পর ফলকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ট্রাম্প। বার বার আইনের সহায়তা চেয়েছেন তিনি। পরে কোথায় সুফল না পেয়ে ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলা চালায় ট্রাম্পের কর্মীরা। এবারও তেমনটি হতে পারে ধরে নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা।

 

সূত্র: যুগান্তর