সদ্য প্রকাশিত
বাগমারায়  শিয়ালের কামড়ে শি@শু গুরুতর আহত ৫ দফায় কত কমল স্বর্ণের দাম স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় এমপিদের পাল্টাপাল্টি বক্তব্য, অপেক্ষা তদন্ত প্রতিবেদনের হঠাৎ ঢাকায় পিটার হাস ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে হামমুক্ত দেশের স্বীকৃতি হারাল যুক্তরাষ্ট্র গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড
আন্তর্জাতিক

সুদানে মসজিদে সেনাবাহিনীর হামলায় নিহত ৩১

নিউজ ডেস্ক২২ অক্টোবর ২০২৪২ মিনিট পড়া
সুদানে মসজিদে সেনাবাহিনীর হামলায় নিহত ৩১

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সুদানের কেন্দ্রীয় শহর ওয়াদ মাদানিতে একটি মসজিদে সেনাবাহিনীর বিমান হামলায় ৩১ জন নিহত হয়েছে। স্থানীয় অ্যাক্টিভিস্টদের একটি কমিটির বরাত দিয়ে মঙ্গলবার এএফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।

ওয়াদ মাদানি রেজিস্টেন্স কমিটি যুদ্ধবিধ্বস্ত দেশজুড়ে সহায়তা সমন্বয়কারী শত শত স্বেচ্ছাসেবী গোষ্ঠীর মধ্যে একটি। তারা মঙ্গলবার সকালে এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানায়, খার্তুমের ঠিক দক্ষিণে অবস্থিত আলজাজিরা রাজ্যের রাজধানীতে রবিবার মাগরিবের নামাজের পর এই হামলা হয়েছিল।

কমিটি অভিযোগ করেছে, সেনাবাহিনী ‘ব্যারেল বোমা’ ব্যবহার করে এ হামলা চালিয়েছে। অর্ধেকেরও বেশি নিহতকে এখনো শনাক্ত করা যায়নি। কারণ উদ্ধারকারীরা অনেক পোড়া ও বিকৃত দেহাবশেষের মধ্যে অনুসন্ধান করছে।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সশস্ত্র বাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে যুদ্ধ চলছে।

এ যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত এবং বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুত ও মানবিক সংকট সৃষ্টি হয়েছে।
এই দুটি বাহিনী মধ্য সুদানের কৃষিনির্ভর আলজাজিরা রাজ্যের দখল নিয়ে তীব্র লড়াইয়ে লিপ্ত রয়েছে, যা গত বছর থেকে আধাসামরিক বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

যুদ্ধের উভয় পক্ষই যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছে, যার মধ্যে রয়েছে বেসামরিকদের লক্ষ্য করে হামলা, আবাসিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণ এবং ত্রাণ আটকে রাখা বা লুটপাট করা। বিশেষভাবে আরএসএফের বিরুদ্ধে ব্যাপক লুটপাট ও এলাকায় অবরোধ সৃষ্টি করার অভিযোগ রয়েছে।

 

সূত্র: কালের কণ্ঠ